জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 12:24 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে নৌকা উল্টে মারা যাওয়া দম্পতির নিখোঁজ সন্তান মারিয়া’র(৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ২৮ঘন্টা চেষ্টা চালিয়ে অবশেষে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নদীর পাড়ে ভেসে উঠলো শিশু মারিয়ার মরদেহ।
এর আগে সোমবার উপজেলার মহল্লা-উরুখুলিয়া এলাকায় স্পিডবোটের ঢেউয়ে উল্টে যায় নৌকাটি। এতে উপজেলার কাইতলা দক্ষিণের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২৫) তিতাস নদীতে পানিতে ডুবে মারা যায়। এই ঘটনায় নিখোঁজ ছিল তাদের ৭বছরের কন্যা সন্তান মারিয়া। ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু করে নবীনগর দমকল বাহিনীর সদস্যরা।
আরও পড়ুনঃ নবীনগরে স্পিডবোটের ঢেউয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু,শিশু সন্তান নিখোঁজ
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, রিয়াদ, লিজা ও তাদের শিশু সন্তান মারিয়া সহ পরিবার নিয়ে সিলেটে থাকেন। সোমবার তারা নবীনগরে লিজার বোনের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে অন্যান্য সদস্যদের নিয়ে তিতাস নদীতে নৌকা ভ্রমণে বের হয়। মহল্লা-উরুখুলিয়া এলাকার মাঝামাঝি আসলে পাশ দিয়ে যাওয়া স্পিডবোটের ঢেউ নৌকাটি উল্টে ডুবে যায়। এই ঘটনায় রিয়াদ ও লিজার মরদেহ উদ্ধার করা হয়। বাকী আরও তিনজন সাতরে তীরে উঠে আসে। তাদের শিশু সন্তান মারিয়াকে খুঁজে পাওয়া যায়নি। পরে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি মরদেহ নদীর তীরবর্তী ভেসে উঠে।
নবীনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক জানান, ‘নৌকা ডুবে যাওয়ার খবর পেয়ে গতকাল সোমবার আমরা উদ্ধার অভিযান শুরু করি। নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে রাত পর্যন্ত অভিযান চালিয়ে বিরতি দিয়ে মঙ্গলবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আমরা শিশুটিকে উদ্ধার করতে তল্লাশি চালাই। এতে সহায়তা করে চাঁদপুর দমকলবাহিনীর ৫সদস্যের ডুবুরি দল’।
এদিকে মঙ্গলবার সকালে মারা যাওয়া দম্পতি রিয়াদ-লিজাকে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
Posted ৮:০৭ পিএম | মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya