শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে স্পিডবোটের ঢেউয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু,শিশু সন্তান নিখোঁজ

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৩ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 8:08 pm

নবীনগরে স্পিডবোটের ঢেউয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু,শিশু সন্তান নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে ঢেউয়ে নৌকা উল্টে পানিতে ডুবে রিয়াদ (৩০) ও লিজা আক্তার (২৫) নামের স্বামী-স্ত্রী মারা গেছে। সোমবার বেলা দুইটার দিকে উপজেলার ভৈরবনগর-উরখুলিয়ার মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। মৃত রিয়াদ উপজেলার কাইতলার দুলাল মিয়ার ছেলে। এই ঘটনায় মারিয়া (৭) নামের তাদের শিশু সন্তান নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, রিয়াদ, লিজা ও তাদের শিশু সন্তান মারিয়া সহ পরিবার নিয়ে সিলেটে থাকেন। সোমবার তারা নবীনগরে অন্যান্য সদস্যদের নিয়ে তিতাস নদীতে নৌকা ভ্রমণে বের হয়। ভৈরবনগর-উরুখুলিয়ার মাঝামাঝি আসলে পাশ দিয়ে যাওয়া স্পিডবোটের ঢেউ নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় রিয়াদ ও লিজার মরদেহ উদ্ধার করা হয়। বাকী আরও তিনজন সাতরে তীরে উঠে আসে। তবে তাদের শিশু সন্তান মারিয়াকে খুঁজে পাওয়া যায়নি।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুইটি হাসপাতালে রাখা আছে।

Facebook Comments Box

Posted ৬:৫৮ পিএম | সোমবার, ২৩ অগাস্ট ২০২১

The Daily Sarod |