শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

স্মার্টফোন নিয়ন্ত্রণ করবে জুতা, বাঁধবে ফিতাও

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:34 pm

স্মার্টফোন নিয়ন্ত্রণ করবে জুতা, বাঁধবে ফিতাও

সারাবিশ্বে এখন প্রযুক্তির জোয়ার চলছে। প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে মানুষের ব্যবহারের জন্য নতুন নতুন পণ্য। তেমনি এক আবিষ্কার বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি সেল্ফ-লেইসিং বা ফিতা বাঁধা ট্রেইনার জুতা। জুতাটি ফেব্রুয়ারিতে বাজারে ছাড়ার কথা রয়েছে।

স্মার্টফোন এই জুতাটিকে নিয়ন্ত্রণ করবে। স্মার্টফোনে ছোট-বড় হবে জুতা, বাঁধা যাবে ফিতা। গ্রাহকদের পায়ের আকৃতি অনুযায়ী সহজেই ফিট হয়ে যাবে। জুতাটির সংস্করণের নাম দেয়া হয়েছে ‘নাইকি অ্যাডাপ্ট’। আর দাম ধরা হয়েছে ৩৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার।

বৃহস্পতিবার বিবিসি বাংলার অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।

জুতাটি মূলত খেলোয়াড়দের কথা ভেবে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্কেটবল খেলায় এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।

জুতাটির ধারণা পাওয়া গিয়েছিল ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্যাক টু দ্য ফিউচার পার্ট টু’ চলচ্চিত্রে। পরে নাইকি বিস্তর গবেষণার পর ২০১৬ সালে সেই জুতাটির একটি বাস্তব রূপ দিতে সক্ষম হয়।

জানা গেছে, ব্যবহারকারি চাইলে এই জুতার ফিটিংস নিজের মতো পরিবর্তন করতে পারবেন। জুতার মাপ নিজের প্রয়োজনমত করতে পারবেন। স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে এসব করা যাবে। এই জুতার ক্ষেত্রে আলাদাভাবে কোনো বোতামের সংযুক্ত করতে হবে না। সূত্র: যুগান্তর

Facebook Comments Box

Posted ১০:৩৪ পিএম | শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |

এ বিভাগের সর্বাধিক পঠিত