শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নির্বাচন ঘিরে ফেসবুকে গুজব,আটক-৮

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 11:25 am

নির্বাচন ঘিরে ফেসবুকে গুজব,আটক-৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর দায়ে আট জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শুক্রবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে জানান নির্বাচনকে ঘিরে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাদের উপর নজরদারির ভিত্তিতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকা থেকে মোট ৮ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর।

Facebook Comments Box

Posted ১১:২৫ এএম | শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |

এ বিভাগের সর্বাধিক পঠিত