সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 1:37 pm
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী সহ ৩জন নিহত হয়েছে। নিহতরা হলেন- খুলনার বাঘেরহাটের মো: শাহীন, ফেনী সদরের মো: সাইফুল ইসলাম ও পাকিস্তানী নাগরিক খালেদ। এই ঘটনায় আহত হয়েছেন ফেনীর মোহাম্মদ তপন নামের একজন প্রবাসী।
জানা গেছে, বুধবার সকালে প্রাইভেটকার যোগে তারা সবাই ব্যবসায়িক কাজে রিয়াদ থেকে দাম্মাম যাচ্ছিলেন। স্থানীয় সময় তিনটার দিকে রিয়াদ দাম্মাম মহাসড়কের আল হারুব নামক এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় । এতে দুেই বাংলাদেশী সহ তিনজন নিহত হয়।
নিহত শাহীন বাংলাদেশী ইনভেস্টর ছিলেন এবং ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে সিআইপি মর্যাদা প্রদান করে । একই ঘটনায় নিহত হয়েছেন শাহীনের ম্যানেজার পাকিস্তানী নাগরিক খালেদ।
Posted ১:২৭ পিএম | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya