শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি
সাহিত্য একাডেমির আয়োজনে

সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিনে নানা আয়োজন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 11:46 am

সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিনে নানা আয়োজন
গতকাল বুধবার (১৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে সাহিত্য একাডেমির উদ্যোগে ৪০ বছরের ধারাবাহিকতায় আয়োজিত বৈশাখী উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে বিকাল সাড়ে টায় সূচনাপর্বে কবিতা ও নৃত্য পরিবেশন করেন সাহিত্য একাডেমির প্রশিক্ষণার্থীরা এবং সঙ্গীত পরিবেশন করে প্রতিশ্রুতি।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচিত গ্রন্থ আলোচনা অনুষ্ঠানে মোসলেম উদ্দিন সাগর রচিত কাব্যগ্রন্থ “পথের শেষ নেই”, মানিক রতন শর্মা রচিত “ছোটদের অদ্বৈত মল্লবর্মণ”, শারমিন সুলতানা রচিত গল্পগ্রন্থ “অন্তর্লীন জীবন” তিনটি গ্রন্থের উপর আলোচনা করেন ব্রহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান শিশির, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, কবি আব্দুল মান্নান সরকার।
তাসলিমা আক্তার রুমা এবং নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক এস. এম. শাহীন।
স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন সাহিত্য একাডেমির পরিচালক ফারুখ আহমেদ ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে উত্তরিয় পরিয়ে দেন সাহিত্য একাডেমির পরিচালক বীর মুক্তিযোদ্ধা আছরারুন নবী মোবারক।
আলোচনা শেষে সাহিত্য একাডেমির পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রুগের চিকিৎসা নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকাটি নির্দেশনা দিয়েছেন নাশিদ সাবা নূর তাসনিম মার্সি সহযোগিতায় নুসরাত জাহান বুশরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন তিতাস ললিতকলা একাডেমি।
সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপি বৈশাখী উৎসবে সহযোগিতা করছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস)। উৎসবে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক আয়োজন। বসেছে মেলা। ২০ এপ্রিল পর্যন্ত এই উৎসব চলবে।
Facebook Comments Box

Posted ১১:৪৬ এএম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

The Daily Sarod |