শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

মারা গেছে মাথারখুলি ছাড়া ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে জন্ম নেয়া শিশুটি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:38 pm

মারা গেছে মাথারখুলি ছাড়া ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে জন্ম নেয়া শিশুটি

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে মাথার খুলি ও মগজ ছাড়া জন্ম একটি কন্যা শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৫ মে) বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিভাগে শিশুটির মৃত্যু হয়।

সোমবার জন্ম নেয়া কন্যা শিশু কিছুটা সুস্থ থাকলেও আজকে সকাল থেকে শিশুটি আর নড়াচড়া করেনি, পরে বিকেলে মারা যায়।

তানজিনা বেগম নাসিরনগর উপজেলার বলাকুট ইউনিয়নের বলাকুট গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। জন্ম দেয়া কন্যা শিশুটি নবদম্পতির প্রথম সন্তান ছিল।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় মাথার খুলি ও মগজ ছাড়া শিশুর জন্ম

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, তানজিনা যখন ৭মাসের গর্ভবতী হয় তখন একজন গাইনী চিকিৎসক আল্ট্রাসনোগ্রাফি করে জানিয়েছিল, জন্ম নিতে যাওয়া শিশুটি শারীরিক ভাবে অসুস্থ হবেন এবং তার মাথার খুলি হবে না। গতকাল সোমবার বিকেলে তানজিনার প্রসব বেদনা উঠলে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে, গাইনী বিভাগে কোন প্রকার অস্ত্রোপচার ছাড়াই শিশুটি জন্ম নেয়। শিশুটি জন্ম নেওয়ার পর তার মাথা খুলি ও মগজ ছিল না। আজকে কন্যা শিশুটির মৃত্যু হয়।

এব্যাপারে হাসপাতালের গাইনী চিকিৎসক মাহফিদা আক্তার হ্যাপী জানান, শিশুটি মাথা খুলি ও মগজ ছাড়া জন্ম নিয়েছিল। এমন জন্ম নেওয়া শিশুদের আমরা এনেনসেফালি (Anencephaly) বলি। এই শিশু গুলো সচরাচর ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা বেঁচে থাকে।

হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. আখতার হোসেন জানান, শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছিল৷ এ ধরনের শিশু বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। মায়ের আয়রন ও পুষ্টি জনিত সমস্যার কারণে শিশুটির খুলি ও মগজ গঠন হয়নি। বাংলাদেশে এনেনসেফালি রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা তেমন নেই। আমাদের সাধ্যমতো চিকিৎসা দিয়েছি।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পিএম | মঙ্গলবার, ২৫ মে ২০২১

The Daily Sarod |