স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৪ মে ২০২১
সর্বশেষ আপডেট : 9:40 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মাথার খুলি ও মগজ ছাড়া একটি কন্যা শিশু জন্ম নিয়েছে। সোমবার বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটি নরমাল ডেলিভারি হয়। জন্ম নেওয়া শিশুটি অসুস্থ হলেও তার মা সুস্থ আছে।
হাসপাতালের গাইনি বিভাগ ও নবজাতকের পরিবার সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার গোয়ালনগরের শহীদ মিয়া মেয়ে তানজিনা বেগমের সাথে প্রায় দুই বছর আগে একই উপজেলার ভলাকুটের মৃত সফিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিনের বিয়ে হয়। প্রায় এক বছর আগে তানজিনা গর্ভবতী হয়। এরপর থেকে সে বিভিন্ন গাইনী চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তানজিনা যখন ৭মাসের গর্ভবতী গাইনী চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাফি করে জানান, জন্ম নিতে যাওয়া শিশুটি শারীরিক ভাবে অসুস্থ হবেন এবং তার মাথার খুলি হবে না। কিন্তু চিকিৎসকের সেই কথা তানজিনার শ্বশুর বাড়ির লোকজন তা কর্ণপাত করেননি। সোমবার বিকেলে তানজিনার প্রসব বেদনা উঠলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে, গাইনী বিভাগে কোন প্রকার অপারেশন ছাড়া শিশুটি জন্ম নেয়। শিশুটি জন্ম নেওয়ার পর তার মাথা খুলি ও মগজ ছিল না।
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক মাহফিদা আক্তার হ্যাপী জাগোনিউজকে জানান, ‘শিশুটি মাথা খুলি ও মগজ ছাড়া জন্ম নিয়েছে। এমন জন্ম নেওয়া শিশুদের এনেনসেফালি (Anencephaly) বলি। এই শিশু গুলো সচরাচর ২৪ ঘন্টা থেকে ৪৮ঘন্টা বেঁচে থাকে। আমরা শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালে রেফার করেছি’।
তিনি আরও বলেন, ‘শিশুটির এই জন্মগত ত্রুটির অন্যতম কারণ হলো ফলিক এসিডের অভাব। গর্ভবতী হওয়ার আগে থেকেই মায়েরা ফলিক এসিডের ট্যাবলেট খাওয়া শুরু করা প্রয়োজন।
হয়ে একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে’।
Posted ১০:০৩ পিএম | সোমবার, ২৪ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya