শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মামলায় আড়াই কোটি টাকা জিতলেন গেইল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 12:45 pm

মামলায় আড়াই কোটি টাকা জিতলেন গেইল

ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল জাতীয় দলে আর নিয়মিত নন। ব্যাট হাতে বিশ্বব্যাপী টি-টুয়েন্টি টুর্নামেন্টগুলো মাতিয়ে চলছেন তিনি। যেখানে আছে অর্থপ্রাপ্তির মায়াবী হাতছানি। সেই গেইলের জন্য সুসংবাদ বয়ে নিয় এসেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সুপ্রিমকোর্ট। একটি মানহানির মামলায় গেইলকে ৩ লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ আড়াই কোটি টাকার ওপরে।

ক্ষতিপূরণ দিতে হবে ফায়ারফ্যাক্স মিডিয়াকে। মিডিয়াটি ২০১৬ সালের জানুয়ারিতে এক নিবন্ধে গেইলকে ‘নারী ম্যাসেজ থেরাপিস্ট’ হিসেবে দাবী করেছিল। ওই নিবন্ধে তারা লিখেছিল, ২০১৮ সালে সিডনিতে নারী বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়া দলের ট্রেনিং সেশনে তাদের ড্রেসিং রুমে এক অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারের থেরাপিস্ট হিসেবে কাজ করেছিলেন।

এই রিপোর্টের প্রেক্ষিতে ২০১৬ সালেই ফায়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন গেইল। বিচার শেষে চার সদস্যের জুরি বোর্ড ফায়ারফ্যাক্স মিডিয়ার দাবীর সত্যতা খুঁজে পায়নি।

জুরি বোর্ডের প্রধান লুসি ম্যাককালাম জানিয়েছেন, গেইল যে অস্ট্রেলিয়ান ড্রেসিং রুমে নারী ক্রিকেটারের থেরাপিস্ট হিসেবে কাজ করেছেন, তা প্রমাণ করতে পারেনি ফায়ারফ্যাক্স। বরং বিদ্বেষের বশবর্তী হয়ে তারা গেইলের বিরুদ্ধে এ ধরনের রিপোর্ট লিখেছে। এর প্রেক্ষিতে ক্ষতিপূরণ হিসেবে গেইলকে ৩ লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে ফায়ারফ্যাক্সকে নির্দেশ দিয়েছে তারা।

তবে ফায়ারফ্যাক্স মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায়ের বিরুদ্ধে আপিল করবে তারা।

সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ১২:৪৫ পিএম | সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |