শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

মক্কায় নির্যাতনের ভয়ে পালাতে গিয়ে বাংলাদেশি গৃহকর্মী মনির করুণ পরিণতি

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:32 pm

মক্কায় নির্যাতনের ভয়ে পালাতে গিয়ে বাংলাদেশি গৃহকর্মী মনির করুণ পরিণতি
গত বছর ও চলিত বছরে বেশ আলোচিত মধ্যপ্রাচ্য সৌদি আরবে গৃহকর্মী হিসাবে বাংলাদেশ থেকে আসা বিভিন্ন বাসায় কাজ করা গৃহকর্মীদের নির্যাতনের বিষয়টি। এসব ঘটনার রেশ যেন কাঁটতেই চায় না।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের মক্কায় নির্যাতন সইতে না পেরে পালাতে গিয়ে ভবনের তিন তলা থেকে পড়ে এক বাংলাদেশি গৃহকর্মী আহত হয়েছেন। আহত ওই নারীর নাম মনি বেগম (২৬)। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বাখরাবাদে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহকর্মী সৌদি পুলিশের নজরদারিতে রয়েছেন।
জানা গেছে, ভাগ্য পরিবর্তনের আশায় মাসখানেক আগে গৃহকর্মীর ভিসায় সৌদি আরব আসেন মনি বেগম। মক্কায় এক সৌদি নাগরিকের বাসায় কাজ করতেন তিনি।
আহত গৃহকর্মীর বরাত দিয়ে বাংলাদেশি নার্স তসলিমা খান জানান, ১০ দিন আগে এক বাংলাদেশি ও সৌদি পুলিশ আহতাবস্থায় মনি বেগমকে হাসপাতালে নিয়ে আসেন।মনি বলেন, নির্যাতন সইতে না পেরে তিন তলা বাসার টয়লেটের পাইপ বেয়ে পালানোর চেষ্টা করি। সেখান থেকে নিচে পড়ে গিয়ে জ্ঞান হািরিয়ে ফেলে।
তিনি আরও বলেন, সবসময় আমাকে ঘরে তালা মেরে রাখা হতো, যাতে পালিয়ে যেতে না পারি। বিভিন্ন সময় চালানো হতো অমানসিক নির্যাতন। এমনকি  কাপড় আয়রন করতে না পারায় বাসার গৃহকর্তা-গৃহকর্ত্রী আমাকে আয়রন মেশিনের ছেঁকা দিতেন। দেয়া হতো না ঠিকমতো খাবারও ।
Facebook Comments Box

Posted ১০:৩২ পিএম | শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |