স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 10:29 pm
“এসো স্মৃতির অঙ্গনে মিলি হৃদয়ের বন্ধনে” এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুরে জেলা শহরের একটি রেস্তুরায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ বন্দে আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শাহ পারন সরকারি কলেজের বিভাগীয় প্রধান সমাজবিজ্ঞান বিভাগ প্রফেসর পান্না রানী রায়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আক্তারুজ্জামান ও প্রভাষক মোঃ ফারুক আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফাহিমা খাতুন বলেন, সবাই পূনর্মিলনীতে একসাথে হবে তাই দাওয়াত দেওয়াতে আমি এসেছি। তবে এই মাসে ১৫ তারিখে জাতির জনকের দুই কন্যা ছাড়া পরিবারের সকলকে হত্যা করা হয়েছে। শোকের মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমান সহ ওই যারা শহীদ হয়েছিলেন সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করে বলেন, আমরা যারা সমাজবিজ্ঞান বিভাগে একসাথে শিক্ষকতা করেছি তারা একটি পরিবারের মতোই ছিলাম। শুধু এখানেই নয়, সব জায়গায় যদি আমরা একত্রে বা সম্মিলিত ভাবে কাজ করতে পারি তাহলে কাজটা অনেক সহজ হয়। আমি প্রত্যাশা করি, সমাজে যা কিছু সংকটর্নতা, ধর্মান্ধতা ও কুসংস্কার আছে তা দূর করে একটি সুখী, সমৃদ্ধ সমাজ গঠনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১ম ও ২য় ব্যাচ অগ্রণী ভূমিকা পালন করবে।
পরে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় ও র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৯:৪৮ পিএম | রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya