শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের ইঞ্জেকশন নার্স পুশ করে দিল নবজাতকের শরীরে

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৮ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:54 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের ইঞ্জেকশন নার্স পুশ করে দিল নবজাতকের শরীরে

ব্রাহ্মণবাড়িয়া শহরের আদি ডাচ্-বাংলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে ভুল ইঞ্জেকশন পুশের ফলে মৃত্যু শয্যায় রয়েছে এক নবজাতক। এই ঘটনায় আজ রোববার (০৮ মে) বিকেলে ওই নবজাতকের বাবা হাসপাতালের বিরুদ্ধে জেলা সিভিল সার্জন ও সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরআগে, গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শহরের জেলরোডস্থ এই বেসরকারি হাসপাতালে এই ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামের সুজন আকবরের স্ত্রী সাদিয়া আক্তার গত ৬ মে শুক্রবার রাতে জেলা শহরের আদি ডাচ-বাংলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তান প্রসব করেন। এরপর দিন সন্ধ্যায় সিজারিয়ান করা চিকিৎসক ডালিয়া মনি আমার স্ত্রীকে প্রেসক্রিপশনে (Rhophylac 300, Human Anti-D (Rh) immunoglobulin) ইঞ্জেকশন দিতে লিখেন। কিন্তু সেই হাসপাতালের এক নার্স ইঞ্জেকশনটি মা’কে না দিয়ে নবজাতক শিশুটিকে পুশ করে। এর কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থা অবনতি হয়। পরে তাকে শহরের আরেকটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। বর্তমানে নবজাতক শিশুটি আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। এই বিষয়ে জানতে চাইলে নবজাতকের বাবার সাথে উল্টো দুর্ব্যবহার করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সোহেল মিয়া।

এই বিষয়ে আদি ডাচ্-বাংলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সোহেল মিয়া বলেন, নার্স ভুল করে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। ঘটনার পর পর হাসপাতালে পুলিশ ও শিশুর পরিবারের লোকজন আসে। শিশুটিকে অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার পর অভিযুক্ত নার্সের মোবাইল ফোন বন্ধ রয়েছে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

নবজাতকের পিতা সুজন আকবর বলেন, চিকিৎসা ক্ষেত্রে সঠিক হাসপাতাল বাছাই করা খুব জরুরি। হাসপাতাল বাছাইয়ে আমার ভুল হয়েছে। আমার নবজাতক মৃত্যুশয্যায় আছে। ঘটনায় থানায় ও সিভিল সার্জন অফিসে অভিযোগ দাখিল করেছি।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় সিজারের সময় নবজাতকের হাত ভেঙে ফেলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বলেন, আজ বিকেলেই আমরা লিখিত অভিযোগটি পেয়েছি। এই বিষয়ে সরেজমিনে তদন্ত করা হবে। পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, আদি ডাচ্-বাংলা হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত একটি ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৫৪ পিএম | রবিবার, ০৮ মে ২০২২

The Daily Sarod |