জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২৩ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 12:44 am
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকা নিরাময় কেন্দ্রের কর্মীকে হত্যার ঘটনায় রনি (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সোয়া ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা শহরের কাজিপাড়ায় ধোপাবাড়ি মোড় এলাকার সানু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।
এর আগে সন্ধ্যায় মাদকাসক্ত রনি’কে আনতে গিয়ে রাজিব পাল (৩৫) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়। শহরের কাজিপাড়ায় ধোপাবাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজিব পাল নারায়ণগঞ্জ জেলার কেটি পালের ছেলে। এই ঘটনায় রাশেদ নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছে। নিহত রাজিব পাল ও রাশেদ জেলা শহরের প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টার নামের একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মী ছিলেন।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে মাদক নিরাময় কেন্দ্রের কর্মী নিহত
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা শহরের কাজিপাড়ার সানু মিয়ার ছেলে রনি মাদকাসক্ত। তার অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ। রনিকে সুস্থ করে তুলতে মাদক নিরাময় কেন্দ্র প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টারের সাথে যোগাযোগ করে তার পরিবারের সদস্যরা। রোববার সন্ধ্যা মাদক নিরাময় কেন্দ্রে লোকজন রনিকে ধরে চিকিৎসার জন্য নিয়ে যেতে আসলে সে ঘরের দরজা বন্ধ করে রাখে। একপর্যায়ে রনি দরজা খুলে মাদক নিরাময় কেন্দ্রের সদস্যদের উপর হাতে ছুরি নিয়ে হামলা করে। এতে নিরাময় কেন্দ্রের রাজিব পাল ও রাসেদ নামের দুইজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেলে রাজিব পালকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত হয়ে আশংকাজনক অবস্থায় রাশেদের চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনার পর রনি পালিয়ে গেলে পুলিশ দ্রুত অভিযান করে তাকে গ্রেফতার করে।
রনির বাবা শানু মিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে রনি মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য শহরের ফরিদ উদ্দিন আনোয়ারা টাওয়ারে চাচার দোকানে গিয়ে পাঁচ হাজার টাকা দাবি করে। সেখানে মার্কেটের লোকজনের সঙ্গে রনির তর্ক হয়। তাই বিকেলে রনিকে পুনরায় প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রে দিতে সেখানকার লোকজনের সঙ্গে যোগাযোগ করি। ওই মাদক নিরাময় কেন্দ্রের লোকজন রনিকে নিতে বাড়িতে আসে। এ সময় সময় দরজা খুলে ছুরি নিয়ে তাদের ওপর হামলা করে আমার ছেলে। হাসপাতালে গিয়ে একজন মারা গেছে বলে জানতে পারি। তবে আমি এই ঘটনায় ছেলের বিচার চাই।’
Posted ১২:৪৪ এএম | সোমবার, ২৩ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya