শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় আরও এক যুবকের মৃত্যু,নিহতের সংখ্যা বেড়ে ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৬ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 2:48 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় আরও এক যুবকের মৃত্যু,নিহতের সংখ্যা বেড়ে ৩

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলকে ট্রাক চাপা দেওয়ার ঘটনায় আহত যুবক এনামুল (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত এনামুল জেলা শহরের কলেজপাড়ার বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজানুর রহমানের ছেলে। এনিয়ে মৃত্যুর সংখ্যা তিনজনে দাঁড়ালো।

এনামুলের মৃত্যুর বিষয়টি তার খালাতো ভাই মো. শওকত নিশ্চিত করেছেন।

এরআগে, শনিবার (০৫ মার্চ) রাত ৮টার দিকে আগরতলা-সুলতানপুর সড়কের চিনাইর এলাকায় এই দূর্ঘটনায় দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন, আশুগঞ্জ উপজেলার বগইরের ওমর আলীর ছেলে নাজেল (২৫)। নাজেল পরিবার নিয়ে জেলা শহরের কলেজপাড়ায় বসবাস করেনও জেলা শহরের দাতিয়ারার মামুন ভূইয়ার ছেলে নাজিম ভূইয়া। এসময় এই দূর্ঘটনায় এনামুল (২৬) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল যোগে তিন যুবক আখাউড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন আহত হয়। হতাহতদের উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত এনামুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে রাত দুইটার দিকে এনামুল মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box

Posted ১০:২৮ এএম | রবিবার, ০৬ মার্চ ২০২২

The Daily Sarod |