শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৫ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 10:29 am

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (০৫ মার্চ) রাত ৮টার দিকে আগরতলা-সুলতানপুর সড়কের চিনাইর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, আশুগঞ্জ উপজেলার বগইরের ওমর আলীর ছেলে নাজেল (২৫)। নাজেল পরিবার নিয়ে জেলা শহরের কলেজপাড়ায় বসবাস করেনও জেলা শহরের দাতিয়ারার মামুন ভূইয়ার ছেলে নাজিম ভূইয়া। এছাড়াও এই দূর্ঘটনায় এনামুল (২৬) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে একটি মোটরসাইকেল যোগে তিন যুবক আখাউড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন আহত হয়। হতাহতদের উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, তিনজনকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এরমধ্যে দুইজন হাসপাতালে আসার আগেই মারা যান। একজনকে ঢাকায় রেফার করা হয়েছে৷

এদিকে দুইজন নিহতের খবরের ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তাদের স্বজন ও উৎসুক জনতা ভীর জমায়।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | শনিবার, ০৫ মার্চ ২০২২

The Daily Sarod |