শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:   প্রিন্ট
বুধবার, ২২ অগাস্ট ২০১৮   সর্বশেষ আপডেট : 1:27 pm

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বুধবার সকাল আটটায় জেলা ঈদগাহ্ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন জেলা শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস মারুফ কাসেমী।
জামাতে নাম আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ।
নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহ্’র শান্তি কামনা করে মুনাজাত করা হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে, জেলা ঈদগাহ্ মাঠ ছাড়াও জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ, ট্যাঙ্কেরপাড় ঈদগাহ্ মাঠ, ভাদুঘর শাহী ঈদগাহ্ মাঠ, শালগাঁও-কালিসীমা ঈদগাহ্ মাঠ, শেরপুর ঈদগাহ্ মাঠসহ শহরের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলার সবকটি উজজেলার ঈদগাহ্ মাঠগুলোতেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল আজহাকে কেন্দ্র করে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা কিংবা নাশকতা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

Facebook Comments Box

Posted ১:২৭ পিএম | বুধবার, ২২ অগাস্ট ২০১৮

The Daily Sarod |

এ বিভাগের সর্বাধিক পঠিত