ব্রাহ্মণবাড়িয়ায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২২ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 9:28 pm

ব্রাহ্মণবাড়িয়ায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার (২২ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করা হয়। পরে সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’।
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান স্বাগত বক্তব্য দেন। সংগঠনের সভাপতি মানবর্ধন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. অরুনাভ পোদ্দার ও জামিল ফোরকান।
বক্তারা বলেন, বাঙালির সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে তাঁদের আদর্শ ও সৃষ্টিকে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:২৮ পিএম | শুক্রবার, ২২ মে ২০২৬

The Daily Sarod |