শিরোনাম
‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাষ্ট্রপতি পদে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার রিংজাল জব্দ, লাখ টাকা জরিমানা পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসাছাত্রদের বাধা, লাঠিচার্জে আহত ২০ আস্ত খাসি নয়, কাবিনের বাড়তি টাকার জন্যই ভেঙে যায় বিয়ে! আখাউড়ায় কল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করেননি কোনো প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 9:07 pm

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যােগে সোমবার সকাল ৯ টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে র‌্যালী বের হয়। র‌্যালিটি কাউতলী মোড় ঘুরে আবার একই স্থানে ফিরে আসে। পরে সেখানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মঈন উদ্দীন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রহিমা আলাউদ্দিন মুন্নি। বিশেষ অতিথি ছিলেন জেলা জজ ( নারী ও শিশু) মীর মোঃ এমতাজুল হক, অতিরিক্ত জেলা জজ আয়েশা আক্তার সুমি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমীন জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া,  জিপি এডভোকেট মোঃ আবিদুল্লাহ, পিপি ফখরুদ্দিন খান আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন প্রমুখ। এছাড়া দিবস পালনে প্রচারণামূলক কার্যক্রম চালানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিস ২০২৪ সালের জানুয়ারি হতে এপ্রিল ২০২৫ পর্যন্ত মোট ৫৯০ জনকে আইনগত সহায়তা এবং ৫৮৭ জনকে আইনী পরামর্শ প্রদান করেছে বলে জানানো হয় ।

আর্থিকভাবে অস্বচ্ছল,সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারনে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগনকে আইনগত সহায়তা প্রদানকল্পে সরকার ২৮শে এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষনা করে। ২০১৩ সাল থেকে প্রতিবছর  সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিবসটি পালন হয়ে আসছে।

Facebook Comments Box

Posted ৯:০৭ পিএম | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

The Daily Sarod |