বিনোদন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 6:54 pm
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শোবিজ অঙ্গণে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে অভিনেতা পাভেলকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা গেছে বলে দাবি করছেন নেটিজেনরা।
তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। তবে এর বাইরে তাঁদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই।
ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চললেও এ বিষয়ে এর বেশি কোনো মন্তব্য করেননি অভিনেতা।
Posted ৬:৫৪ পিএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya