শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

বিমানকে লাভজনক করতে ব্যবস্থা নেয়া হবে: মোকতাদির চৌধুরী এমপি

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 7:49 pm

বিমানকে লাভজনক করতে ব্যবস্থা নেয়া হবে: মোকতাদির চৌধুরী এমপি

বিমানকে লাভজনক ও আন্তর্জাতিক মানের যাত্রী সেবার মান বাড়াতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
শনিবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজক রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেক্ট্রনিক মিডিয়া সৌদি আরব, রিপোর্টাস এসোসিয়েশনের অব ইলেকট্রনিক মিডিয়ার সভাপতি এম ওয়াই আলাউদ্দিন ইউনুসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ সেলিম।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সভাপতি ও বাংলাভিশনের জেদ্দা প্রতিনিধি সোহেল রানা, সহ সভাপতি ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, মোবারক হোসেন ভূইয়া, সৈয়দ আহমেদ, আল মামুন সিপন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।

Facebook Comments Box

Posted ৭:৪৯ পিএম | রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |