স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০১ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 1:25 am
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের সাথে সংঘর্ষে ঘটনায় স্পিডবোট চালক রুবেল মিয়া ওরফে ভুট্টু র (১৭) লাশ উদ্ধার হয়েছে। রোববার বেলা আড়াইটার দিলে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। রুবেল বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি খুরশিদ মিয়ার ছেলে। এনিয়ে এই দূর্ঘটনায় নিহতের সংখ্যা ৩জনে দাঁড়ালো।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি এই দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় শনিবার রাতেই দুইজন মারা যায়।
নিহতরা হলেন, জুয়েল (৩৫) ও ফরিদ মিয়া (৪৫)। ফরিদ মিয়ার নরসিংদীর সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ও নিহতের জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের ইউনুছ মিয়া ছেলে।
করিমপুর নৌ পুলিশের পরিদর্শক মুহাম্মাদ দাউদ জানান, শনিবার সন্ধ্যার পর স্পিডবোটটি ১০/১২জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে আসছিল। পথিমধ্যে একটি স্টিলের খালি ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় সবাই প্রাণে রক্ষা পেলেও মুমূর্ষু অবস্থায় জুয়েল ও ফরিদ মিয়াকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর জুয়েলকে ঢাকায় ও ফরিদ মিয়াকে নরসিংদী নেওয়ার পথে মারা যান। ঘটনার পর স্পিডবোট চালককে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে শনিবার বেলা আড়াইটার দিকে স্পিডবোট চালক রুবেল মিয়া ওরফে ভুট্টুর মরদেহ উদ্ধার করা হয়।
Posted ১:২৫ এএম | সোমবার, ০১ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya