শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বাঞ্ছারামপুরে স্পিডবোর্ড-ট্রলারের সংঘর্ষ, দুইজন নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ৩১ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 1:26 am

বাঞ্ছারামপুরে স্পিডবোর্ড-ট্রলারের সংঘর্ষ, দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের সাথে সংঘর্ষের দুইজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মরিচাকান্দি এই দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জুয়েল (৩৫) ও ফরিদ মিয়া (৪৫)। ফরিদ মিয়ার নরসিংদীর সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ও নিহতের জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের ইউনুছ মিয়া ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্পিডবোটটি ১০/১২জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে আসছিল। পথিমধ্যে একটি স্টিলের খালি ট্রলারের সাথে সংঘর্ষ হয়।

এই ঘটনায় সবাই প্রাণে রক্ষা পেলেও মুমূর্ষু অবস্থায় জুয়েল ও ফরিদ মিয়াকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর জুয়েলকে ঢাকায় ও ফরিদ মিয়াকে নরসিংদী নেওয়ার পথে মারা যান। ঘটনার পর স্পিডবোট চালককে খোঁজে পাওয়া যায়নি। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

Facebook Comments Box

Posted ৩:৫৮ পিএম | রবিবার, ৩১ অক্টোবর ২০২১

The Daily Sarod |