প্রেস বিজ্ঞপ্তি
প্রিন্ট
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট : 9:21 pm
দয়াময় আল্লাহতাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদ্যাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন বি-বাড়িয়া জেলা শাখার এর উদ্যোগে কাউতলি বাস স্ট্যান্ড থেকে ভাদুঘর আন্তঃজেলা বাস টার্মিনালে শোকরিয়া আনন্দ শোভাযাত্রাটি গিয়ে সালাতু সালাম ও মোনাজাতের মাধ্যমে মাধ্যমে শেষ হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত শুভেচ্ছা সভা ও র্যালীতে সভাপতিত্ব করেন সুফী আহমদ শাহ মোর্শেদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, মাঈনউদ্দিন টিটু (কেন্দ্রীয় দপ্তর সম্পাদক)।
বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওলামা ফেডারেশনের সাধারণ সম্পাদক আল্লামা শওকত মাহমুদ শাহিন, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ সাইফুল ইসলাম, জেলা যুগ্ন আহবায়ক এডভোকেট আশরাফুল হক সুমন, আজাদুর রহমান, নিজাম উদ্দিন চিশতী, প্রভাষক শাহজাদ হক, হাফেজ কারী আরাফাত, হাফেজ হাবীবুর রহমান, মাওঃ শাহাবুদ্দিন মোল্লা,সাব মিয়া নিজামি, জহির ইসলাম নিজামি,আব্দুল হান্নান, মিন্টু আহমেদ, তারেকুল ইসলাম, নাজমুল আবরার।
সমাবেশে বক্তাগণ বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন-জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম।
বক্তাগণ বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ; স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞান-বিজ্ঞান, সকল গুন, সকল কল্যাণের উৎস।
মহান রাসুল ই জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না; তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব, মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না। তাঁরা বলেন, মহান রাসুলের দিশা ব্যতীত জীবন ও জগত মিথ্যা-অবিচার-শোষন-সন্ত্রাস-পাশবতা-দস্যুতা-স্বৈরতার শিকারে রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়।
নেতৃবৃন্দ বলেন, সকল মানুষকে নিজের জীবনের সুরক্ষা-স্বাধীনতা-মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুল কেন্দ্রীক হতে হবে। তাঁরা বলেন, প্রিয় রাসুলের দেয়া মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বংস ও মৃত মানবতাকে বাঁচানোর কোন উপায় নেই।
বক্তাগণ প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানান।
Posted ৯:২১ পিএম | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya