শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

 ‘প্রবাসী সাংবাদিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে’

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১০ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 11:15 pm

 ‘প্রবাসী সাংবাদিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে’

সাংবাদিকতার মহান পেশার মাধ্যমে প্রবাসী সাংবাদিকেরা পাশাপাশি দেশের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর মুজিবুর রহমান।

বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালনে আসা চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে রিপোর্টাস এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পশ্চিমাঞ্চল সৌদি আরবের নেতৃবৃন্দের মতবিনিময় সভার প্রধান অতিথি  বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার রাতে সৌদিআরবের বন্দরনগরী জেদ্দায় গোল্ডেন হোটেলের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও চ্যানেল আই সৌদিআরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং সচিব ফখরুল ইসলাম বলেন, প্রবাসী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেকোন প্রয়োজনে দূতাবাস সবসময় তাদের পাশে থাকবে।

বিশেষ অতিথি জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল মোস্তফা জামিল খাঁন বলেন, সাংবাদিকদের সহায়তায় কনস্যুলেটের সকল কর্মকর্তা আন্তরিক।

জেদ্দায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা বলেন, আমরা একটি জেলার কয়েক লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছি। আর প্রবাসী সাংবাদিক ভাইয়েরা নিজ কর্মের পাশাপাশি ২১ লক্ষ প্রবাসী বাংলাদেশীদের প্রতিনিধিত্ব করছেন। তাদের এই কর্মকাণ্ড সত্যিই প্রশংসার দাবিদার। তারা সৌদি আরব প্রবাসী সংবাদকর্মীদের ইলিশের বাড়ি চাঁদপুর ভ্রমণের আমন্ত্রণ জানান।

রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম ও রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক আল মামুন শিপন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা চ্যানেল আই প্রতিনিধি ও সৌদি গেজেটের রিপোর্টাার রুমি সাঈদ , বর্তমানকন্ঠের প্রধান সম্পাদক, ডিবিসি নিউজ ও দৈনিক যুগান্তর সংবাদদাতা সাগর চৌধুরী, আরটিভি রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, মোহনা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়।

বক্তব্য রাখেন, চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশ গিয়াস উদ্দিন মিলন, এস এ টিভির চাঁদপুর প্রতিনিধি জি এম শাহিন, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাভিশনের চাঁদপুর প্রতিনিধি রহিম বাদশা, এস এম মুর্শেদ সেলিম ও জসিম উদ্দিন।

সুন্দর একটি আয়োজনের জন্য রিপোর্টাস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংবাদকর্মীদের সফলতা কামনা করেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দের মধ্যে এস এ টিভির জেদ্দা প্রতিনিধি ও রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল এর সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বকুল, রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, চ্যানেল ২৪ ও বার্তা সংস্থা ইউএনবির সৌদি আরব প্রতিনিধি সৈয়দ আহাম্মদ, মোহনা টিভির জেদ্দা প্রতিনিধি মোহাম্মাদ ফিরোজ, মাই টিভির জেদ্দা প্রতিনিধি মোবারক হোসেন ভূইয়া, ডিবিসি নিউজের জেদ্দা প্রতিনিধি রন্জু আহমেদ, সময় টিভির জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপন, এশিয়ান টিভির জেদ্দা প্রতিনিধি কাউছার আব্দুস সালাম, বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজীব ও যমুনা টিভির জেদ্দা প্রতিনিধি হাসান মোর্শেদ মুরাদ প্রমুখ।

সভায় অতিথি সহ চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল এর সকল নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১১:১৫ পিএম | বুধবার, ১০ এপ্রিল ২০১৯

The Daily Sarod |