সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ২০ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 12:21 am
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের ৪ কোটি টাকা আত্মসাৎ করে পাালিয়ে যাওয়ার অভিযোগে মো: মঞ্জু নামের এক ব্যক্তি উল্টো জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস বীন রশীদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে রোববার জেদ্দাস্থ ব্যবসায়ী সমিতি কার্যালয়ে জেদ্দা প্রবাসী ব্যবসায়ী ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এতে লিখত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী ইলিয়াস বীন রশীদ। তিনি বলেন, দীর্ঘ দিন সৌদি আরবে বসবাস করে সুনামের সাথে দেশ থেকে আসা বেকার বাংদেশীদের আমার কোম্পানিতে কাজ দিয়ে আসছি, সেই সুবাদে প্রবাসী চট্টগ্রাম বোয়ালখালী ১০ নং আহল্লা হরলডাঙ্গা ইউনিয়নের মঞ্জুকে মক্কা কিং প্লেসে ৩৬ জনের একটা কাজ দেওয়া হয়। চুক্তি মোতাবেক শ্রমিকদের বেতন ভাতা থেকে শুরু করে খাওয়া দাওয়া, থাকা, যাতায়াত সম্পূর্ণ মঞ্জুরের দায়িত্বে।
মঞ্জু আমার কোম্পানি থেকে তার নিজের স্বাক্ষরিত এবং স্বাক্ষীদের সামনে চেকের মাধ্যমে প্রতি মাসে টাকা নিয়ে যায়। এবং কাজের লোকদের খাওয়া দাওয়ার জন্য আমার কাছ থেকে এক লক্ষ তিন হাজার টাকা হাওলাত নেয়। পরবর্তীতে আমি শ্রমিকদের কাছ থেকে জানতে পারলাম, মঞ্জু শ্রমিকদের টাকা না দিয়ে দেশে পালিয়ে গেছে। দেশে গিয়ে আমার পরিবারকে হুমকি দামকি দিচ্ছে, এবং উল্টো আমার নামে একটি টিভিতে অপপ্রচার চালাচ্ছে যা আমার ব্যক্তিগত ও ব্যবসায়ী জীবনের সম্মানের উপর আঘাত এনেছে যা মানহানি বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, কেউ যদি আমার কাছে টাকা পেয়ে থাকেন তাহলে সৌদি আরবের আইন আছে। আইনের আশ্রয় না নিয়ে তিনি আমার নামে অপপ্রচার চালাচ্ছেন। তাই আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রমাণ করতে পারলে আমি সমস্ত টাকা দিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে চাইব।
তাই এই হীন অপপ্রচার এর বিরুদ্ধে আমি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার মাধ্যমে অভিযোগ জানিয়েছি চট্টগ্রামের জেলা প্রশাসক এর নিকট ও বাংলাদেশ সরকারের কাছে এই প্রতারকের বিচার দাবী করছি এবং আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা কামনা করছি।
সংবাদ সম্মেলনে জেদ্দাস্থ ব্যবসায়ী প্রতিনিধিগন বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করে বলেন, প্রবাসীদের সাথে প্রতারণা করে পালিয়ে যাওয়া মণ্জুকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে যেন কেউ এইভাবে প্রবাসী শ্রমিকদের টাকা আত্মসাৎ যেন করতে না পারে।
এই সময় জেদ্দা বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবাসী ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১২:২১ এএম | বুধবার, ২০ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya