কসবা প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
সর্বশেষ আপডেট : 10:12 pm
কিন্ডারগার্টেন স্কুলগুলোকে প্রনোদনা দেয়ার দাবীতে বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অন্তর্ভূক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
বৃহস্পতিবার (৭ মে) সকালে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি আবেদন দিয়েছেন। দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের নিকট আবেদন পত্রটি পেশ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েসনের সভাপতি মো.জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক মামুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব বিশিষ্ট সাংবাদিক মো.সোলেমান খান।
বৈশ্বিক মহামারির কারনে স্কুলগুলোর ক্লাশ স্থগিত করে দিলে গত দু’মাস যাবত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে। অপরদিকে বিদ্যালয়গুলো আর্থিক সংকটে পড়ে ক্ষতির শিকার হয়েছে। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রনোদনার অংশ বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের কিন্ডারগার্টেন স্কুলগুলোতে দেয়া হলে ঈদের পূর্বে শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহযোগিতা করতে পারবে বলে মনে করেন এসোসিয়েশন।
Posted ১০:১২ পিএম | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya