শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিউজিল্যান্ড সিরিজে টেস্ট দলে ফিরছেন ইমরুল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:12 pm

নিউজিল্যান্ড সিরিজে টেস্ট দলে ফিরছেন ইমরুল

হঠাৎ করেই টাইগার স্কোয়াডে ইমরুল কায়েসের যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর ইঙ্গিতটা দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নিজেই। তবে ওয়ানডে নয়, বরং টেস্ট দলে তাকে দেখা যেতে পারে বলে জানা গেছে।

গত ১০ ওয়ানডেতে ৫০৫ রান, সর্বশেষ গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে করলেন ৩৪৯ রান। গত ১০ ম্যাচের হিসেবে তামিমের পরই ইমরুলের অবস্থান। কিন্তু তবুও নিউজিল্যান্ড সফরের দলে তার স্থান না পাওয়াটা সবাইকেই অবাক করে দেয়। এমনকি হতাশা থেকে মুখ খুলেন ইমরুল নিজেই।

ইমরুলের দলের ফেরার খবরটা ক্রিকেট পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। আর এর সূত্রপাত হয়েছে বিসিবি প্রধানের এক মন্তব্য থেকে। তিনি নাকি এক বেসরকারী টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন ইমরুলকে নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দলে বিবেচনা করার কথা।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচকমণ্ডলীর এক সদস্য জানান, ‘আমরা একজন কিংবা দুইজন ব্যাক আপ প্লেয়ার প্রস্তুত রাখি। সেভাবেই ইমরুলের নামটি এসেছে। তবে সেটা টেস্টের জন্য। এটি এখনো চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে কোচ স্টিভ রোডস কক্সবাজার থেকে ফিরবেন। তার সাথে বসে একটি সিদ্ধান্ত নেব।’

চূড়ান্ত না হতেই সংবাদ মাধ্যমে বিসিবি সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু বিষয়টি এখনো নিশ্চিত নয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও তাই বললেন। তবে বিসিবি সভাপতি চাইলে যে তাও সম্ভব সেটাও জানিয়েছেন তিনি।

নান্নুর ভাষ্যমতে, যেহেতু ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে, ১৬তম খেলোয়াড় নেওয়ার সুযোগ থেকেই যাচ্ছে। আর সেই খেলোয়াড়ের নামই ইমরুল কিনা তা জানতে টাইগার কোচ স্টিভ রোডসের ঢাকায় ফেরা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। তবে দলের টপ অর্ডারে বাড়তি ব্যাটসম্যান হিসেবে ইমরুলই যে প্রধান পছন্দ তাও জানিয়েছেন নান্নু।সূত্র: বাংলানিউজ

Facebook Comments Box

Posted ১০:১২ পিএম | বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |