জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৯ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 4:59 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় খেয়া পারাপার হতে গিয়ে বাল্কহেড নৌকার সংঘর্ষে নিখোঁজ পল্লী চিকিৎসক অসীম আচার্য (৩২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (০৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোসাইপুর এলাকায় তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অসীম বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামের গোপী মোহন আচার্যের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে অসীম ও তার সাথে নেপাল সরকার নামে আরও একজন মনিপুর গ্রাম থেকে গোসাইপুর বাজারে ছোট খেয়া চালিয়ে তিতাস নদী পাড় হয়ে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি আসলে বড় একটি বাল্কহেডের সাথে তাদের নৌকাটির সংঘর্ষ হয়। এতে অসীমের সাথে থাকা যাত্রী নেপাল সরকার সাতার কেটে তীর উঠে আসতে পাড়লেও তাকে খোঁজে পাওয়া যায়নি। পরে রোববার দমকল বাহিনীর সদস্যরা তার মরদেহ নদী থেকে উদ্ধার করে।
আরও পড়ুনঃ নবীনগরে নদীতে খেয়া পারাপারের সময় বাল্কহেডের ধাক্কা,পল্লী চিকিৎসক নিখোঁজ
নিখোঁজ অসীমের বড় ভাই খোকন আচার্য জানান, অসীম পেশায় পল্লী চিকিৎসক। তার উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে ভৈরবনগরে লঞ্চঘাটে তার ফার্মেসীর রয়েছে। শনিবার রাতে তার নিখোঁজ হওয়ার খবর সর্বত্র ছড়িয়ে পড়ে৷ এই খবরে রাতে তার ফার্মেসীর মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি আমি থানায় জানিয়েছি।
নিহত অসীমের দোকানের বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, দোকান থেকে মালামাল নিয়ে যাওয়ার বিষয়ে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে বিট পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে৷
Posted ৪:৫৬ পিএম | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya