স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৯ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 4:56 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় খেয়া পারাপার হতে গিয়ে বাল্কহেড নৌকার সংঘর্ষে অসীম আচার্য (৩২) নামের এক পল্লী চিকিৎসক নদীতে ডুবে নিখোঁজ রয়েছেন। শনিবার (০৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার গোসাইপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিখোঁজ অসীম বড়াইল ইউনিয়নের মনিপুর গ্রামের গোপী মোহন আচার্যের ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।
দূর্ঘটনার পর খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তাকে নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদরের দমকল বাহিনীর সদস্যরা রাত সাড়ে ১০টা পর্যন্ত চেষ্টা করে উদ্ধার করতে পারেনি। সাময়িক স্থগিত রেখে রোববার সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করবে দমকল বাহিনীর সদস্যরা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসীম ও তার সাথে নেপাল সরকার নামে আরও একজন মনিপুর গ্রাম থেকে গোসাইপুর বাজারে ছোট খেয়া চালিয়ে তিতাস নদী পাড় হয়ে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি আসলে বড় একটি বাল্কহেডের সাথে তাদের নৌকাটির সংঘর্ষ হয়। এতে অসীমের সাথে থাকা যাত্রী নেপাল সরকার সাতার কেটে তীর উঠে আসতে পাড়লেও তাকে খোঁজে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদরের দমকল বাহিনীর সদস্যরা নিখোঁজ অসীমকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ অসীমের বড় ভাই খোকন আচার্য জানান, অসীম পেশায় পল্লী চিকিৎসক। সে উপজেলার ভৈরবনগরে তার ফার্মেসীর রয়েছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারে চেষ্টা চালিয়ে সাময়িক স্থগিত রেখেছে। তারা সকালে আবার উদ্ধার কাজ চালাবে বলে জানিয়েছে। এখন স্থানীয়দের সহায়তায় নদীতে মাছ ধরা জাল ফেলে আমরা উদ্ধারে নিজেরাই চেষ্টা করছি।
Posted ১২:৩৪ এএম | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya