শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

দুর্নীতিবাজদের দিয়ে দল না চালিয়ে নতুন নেতা নির্বাচন করতে বিএনপিকে আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:11 pm

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্যেশ্য করে বলেন, ‘আপনাদের চেয়ারম্যান জেলে, সিনিয়র কো-চেয়ারম্যান পলাতক- আপনারা নিজেদের থেকে নেতা নির্বাচন করতে পারেন না বিএনপি চালানোর জন্য? উঠতে বসতে আপনারা দুই দুর্নীতিবাজকে নিয়ে নাচানাচি করেন।’ তাঁকে সুষ্টু এবং জনগনের সেবার রাজনীতি করার পরামর্শ দেন মন্ত্রী।
আজ মঙ্গলবার (১০ সেপ্টে¤^র) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদ মাঠে বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক একথা বলেন।
তিনি বলেন, ‘২০০৪ সালে তারেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা করতে চেয়েছিল। এই মামলার তদন্তকে ভিন্ন দিকে চালানোর চেষ্টা করা হয়েছিল। সেই মামলায় বিচারিক আদালতে তারেক রহমানের যাবজ্জীবন জেল হয়েছে। সে এখন লন্ডনে বসে পায়ের ওপর পা তুলে মানুষ মারার ষড়যন্ত্র করছে।’
মন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘দুর্নীতিরদায়ে বিজ্ঞ আদালত বেগম জিয়াকে সাজা দিয়েছে। তার মামলা বিচারাধীন আছে। আদালতে জামিন চাইবেন কিনা এটা আপনাদের ব্যাপার।’
বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক মনিরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়ছার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রহুল আমীন ভূইয়া বকুল, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে শাহরিয়ার ভূইয়াকে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করা হয়।

Facebook Comments Box

Posted ৮:১১ পিএম | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |