স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১০ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 10:51 pm
ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ৫০শয্যা আইসোলেশন ইউনিটের দায়িত্ব পালনের পর কোয়ারেন্টাইনে না থেকে রোগী দেখা সেই চিকিৎসক সফিউল্লাহ আরাফাতকে সংযুক্তি বাতিল করে তার কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। তিনি এতোদিন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সংযুক্তির ছিলেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হলেও শনিবার (১০ জুলাই) বিষয়টি জানাজানি হয়।
আরও পড়ুনঃ আইসোলেশনে ডিউটির পর কোয়ারেন্টাইনে না থেকে রোগী দেখছেন ডা. আরাফাত
এর আগে গত ৪ ও ৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালন করেন ডা. সফিউল্লা আরাফাত। নিয়ম অনুযায়ী আইসোলেশন ইউনিটের দায়িত্ব পালনের পর ১৪টি কোয়ারেন্টাইনে থাকতে হয়।
কিন্তু ডা. আরাফাত নিয়ম না মেনে ৮ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে বসে রোগী দেখেন। এ নিয়ে ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ জানান, ডা. আরাফত নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন ছিলেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে সংযুক্ত করে রাখা হয়েছিল। নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে তার সংযুক্তির আদেশ বাতিল করা হয়।
Posted ১০:৪৬ পিএম | শনিবার, ১০ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya