শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আইসোলেশনে ডিউটির পর কোয়ারেন্টাইনে না থেকে রোগী দেখছেন ডা. আরাফাত

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 1:29 am

আইসোলেশনে ডিউটির পর কোয়ারেন্টাইনে না থেকে রোগী দেখছেন ডা. আরাফাত

ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা একমাত্র আইসোলেশন ইউনিট। সেখানে জেলায় ও ভারত থেকে আসা করোনা ভাইরাস আক্রান্ত রোগীরা আইসোলেশনে থাকেন। আর সেখানে দায়িত্ব পালনের পর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয় চিকিৎসকদের। অথচ কোয়ারেন্টাইনে না থেকে রোগী দেখছেন মো. সফিউল্লাহ আরাফাত নামে এক চিকিৎসক।

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা থেকে থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করে রোগীদের চিকিৎসা দিয়েছেন তিনি। ফলে রোগীদের মাঝে করোনার সংক্রমণ ছাড়ানোর ঝুঁকি দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনা মহামারী শুরু হওয়ার পর জেলা শহরের মেড্ডায় বক্ষব্যাধি ক্লিনিক ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট অর্থোপেডিক ওয়ার্ডকে জেলার মধ্যে আইসোলেশন ইউনিট হিসেবে রূপান্তরিত করা হয়। পরে বক্ষব্যাধি ক্লিনিকে আইসোলেশন ইউনিট বন্ধ হয়ে গেলেও জেনারেল হাসপাতালের নিচতলায় ৫০ শয্যার আইসোলেশন ইউনিট চালু রয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ২০ জনের অধিক করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালের চিকিৎসক আরাফাত গত ৪ ও ৫ জুলাই আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালন করেন। ওই ইউনিটে ভর্তিকৃত করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে তাদের চিকিৎসা সেবা দেন তিনি। নিয়ম অনুসারে আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনের পর থেকে বাধ্যতামূলকভাবে ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনের পর কোয়ারেন্টিনে না থেকে জরুরি বিভাগে বসে রোগী দেখছেন ডা. আরাফাত।

এ বিষয়ে জানতে চাইলে ডা. সফিউল্লাহ আরাফাত বলেন, ‘করোনা ভাইরাসের সিম্পটম থাকলে ডিউটি কোয়ারেন্টাইনে থাকতে হয়, আগের অর্ডার বাতিল হয়ে গেছে। রোগী দেখতে কোন সমস্যা নেই। আপনারা (সাংবাদিকরা) আইন জানেন না। তাই এই কথা বলছেন’।

তবে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনের তিন-চারদিন পরেই নমুনা পরীক্ষা করে যদি নেগেটিভ আসে, তাহলে তাকে আমরা কাজের অনুমতি দেব। কারণ আমাদের জনবল সংকট থাকে। আমি তাকে (আরাফাত) ডেকে এনে বলেছি তিনদিন পর নমুনা পরীক্ষা করে তারপর যেন কাজে আসে। তাকে কোয়ারেন্টিনে থাকতে বলেছি’।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এই বিষয়ে জানান, আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনের পর দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়। এর কারণ হলো- যদি তিনি করোনায় সংক্রমিত হয়ে থাকেন, তাহলে তার মাধ্যমে যেন সংক্রমণ অন্যদের মাঝে ছড়াতে না পারে।

Facebook Comments Box

Posted ৯:১৩ পিএম | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১

The Daily Sarod |