অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 6:42 pm
এক লাফে তিন নম্বর থেকে এক নম্বর স্থানে চলে গেলেন উইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার। এতদিন টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান দখলে ছিল বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের।
আজ রোববার বিকেলে আইসিসির প্রকাশিত র্যাংকিংয়ে এ পরিবর্তন দেখা যায়। এক নম্বরে অবস্থান করা জেসন হোল্ডারের পয়েন্ট ৪৪০। অন্যদিকে দুই নম্বরে থাকা সাকিবের পয়েন্ট ৪১৫।
গতকাল শনিবার বারবাডোজের কিংস্টন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮১ রানের বিশাল জয় পায় উইন্ডিজ। এ টেস্ট ম্যাচে ডবল সেঞ্চুরি ও দুই উইকেট নেন জেসন হোল্ডার। এমন দুর্দান্ত পারফর্মেন্সের কারণেই এক নম্বরে উঠে আসেন তিনি।
টেস্ট ক্রিকেটে সেরা পাঁচ অলরাউন্ডার
১. জেসন হোল্ডার (রেটিং ৪৪০)
২. সাকিব আল হাসান (রেটিং ৪১৫)
৩. রবীন্দ্র জাদেজা (রেটিং ৩৮৭)
৪. বেন স্টোকস (রেটিং-৩৪৪)
৫. ভারনন ফিল্যান্ডার (রেটিং ৩৪১)
Posted ৬:৪২ পিএম | রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya