শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

টি-টোয়েন্টিতে চার বলে ৪ উইকেট নিয়ে রশিদের রেকর্ড

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 2:48 pm

টি-টোয়েন্টিতে চার বলে ৪ উইকেট নিয়ে রশিদের রেকর্ড

আগের দিন হজরতউল্লাহ জাজাইয়ের ব্যাটে টি-টোয়েন্টি ক্রিকেটের অনেক রেকর্ডই লেখা হয়েছিল নতুন করে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রোববার নতুন এক ইতিহাস লিখলেন রশিদ খান। টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে নিলেন টানা চার বলে চার উইকেট। আর সপ্তম ক্রিকেটার হিসেবে পেলেন হ্যাটট্রিক।

ভারতের দেরাদুনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৩২ রানে জিতে নেয় আফগানরা। তাতে টি-টোয়েন্টি সিরিজটিতে হোয়াইটওয়াশ হলো আইরিশরা।

আগে ব্যাট করে মোহাম্মদ নবীর ৩৬ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে দু শ ছাড়ানো স্কোর করে আফগানিস্তান। ৭ উইকেটে ২১০ রান করে আফগানরা। নবী ৬টি চারের সঙ্গে মেরেছেন ৭টি ছক্কা।

জবাবে কেবিন ও’ব্রায়েন (৭৪) ও অ্যান্ডি বালবার্নির (৪৭) ব্যাটে পথেই ছিল আইরিশরা। কিন্তু ঝামেলাটা পাকালেন রশিদ খান। ১৬তম ওভারের শেষ বলে তুলে নেন ও’ব্রায়েনকে। ১৮তম ওভারে বল করতে এসে প্রথম তিন বলেই নিলেন তিন উইকেট। অর্থাৎ টানা চার বলে ৪ উইকেটের কীর্তি লেখা হলো। এর আগে টি-টোয়েন্টিতে যা কখনোই ঘটেনি। শেষ ওভারে আরো একটি উইকেট নিয়েছেন রশিদ।

ম্যাচ শেষে তার বোলিং স্পেল ৪-০-২৭-৫। তবে ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন মোহাম্মদ নবী।

Facebook Comments Box

Posted ২:৪৮ পিএম | সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |