শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

গুগল সার্চে বাংলাদেশিরা বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টকে

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 4:03 pm

গুগল সার্চে বাংলাদেশিরা বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার  প্রেসিডেন্টকে

ব্যবহারকারীরা কী নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন প্রতি বছর তার তালিকা প্রকাশ করে গুগল। প্রতিটি দেশ অনুযায়ী সার্চ করার বিষয়বস্তুগুলো আলাদা।

তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সবচেয়ে বেশিবার খোঁজ করা বিষয়ের শীর্ষে রয়েছে খেলা।  বাংলাদেশি ব্যবহারকারীদের সার্চ নিয়ে তিনটি বিভাগের তালিকা প্রকাশ করেছে গুগল। বিভাগগুলো হল সার্চেস, পিপল ও মুভিজ।

দেশের সার্চেজ বিভাগে প্রথম স্থানে রয়েছে ক্রিকবাজ। দ্বিতীয় স্থানে আছে ওয়ার্ল্ড কাপ। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্ট।

পিপল বিভাগে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ, মালায়লাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার ও ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলকে।

এ তালিকায় আরও রয়েছে ফ্রান্সের ফুটবলার এমবাপ্পে, গায়ক নিক জোনাস, খালেদা জিয়া ও হিরো আলোমের নাম।

মুভিজ বিভাগে অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার বাদে শীর্ষ ৫-এর বাকি ছবিগুলো বলিউডের। ছবিগুলো হল থাগস অব হিন্দুস্তান, টাইগার জিন্দা হ্যাঁ, রেস ৩ ও বাগি ২।

সূত্র: যুগান্তর

Facebook Comments Box

Posted ৪:০৩ পিএম | শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |

এ বিভাগের সর্বাধিক পঠিত