শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন-মুগ্ধর বাবা মো. মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 6:35 pm

কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন-মুগ্ধর বাবা মো. মোস্তাফিজুর রহমান
নামের মাঝে ছেলেকে বাঁচিয়ে রাখতে চান জুলাই অভ্যুত্থানে শহীদ মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মো. মোস্তাফিজুর রহমান। এ জন্য তিনি ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোস্তাফিজুর রহমান।

এ সময় তিনি বলেন, ‘সারা বাংলাদেশেই মুগ্ধর নামে বিভিন্ন স্থাপনার নাম করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াতে একটি সড়কের নামকরণ করার কথা বলা হয়েছিল। ওই সড়কটি শহীদ ওমরের নামে করার জন্য আমি প্রস্তাব করেছি। শহরের ফ্লাইভারটি মুগ্ধর নামে করার বিষয়ে সম্মতি দিয়েছি।

বিয়াল্লিশ্বর এলাকায় একটি মুগ্ধ চত্বর হবে। এভাবেই নামের মাধ্যমে ছেলেকে বাঁচিয়ে রাখতে চাই। এ জন্য সাংবাদিকরা সহযোগিতা করবেন। আপনাদের কোনো সহযোগিতা লাগলেও আমাকে বলবেন

Facebook Comments Box

Posted ৬:৩৫ পিএম | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

The Daily Sarod |

এ বিভাগের সর্বাধিক পঠিত