শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

কসবায় ৮শ কর্মহীন শ্রমজীবি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কসবা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১৩ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 9:22 pm

কসবায় ৮শ কর্মহীন শ্রমজীবি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শ্রমজীবি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন গোপিনাথপুর মানব কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৮শ কর্মহীন শ্রমজীবি অসহায় দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গোপিনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় থেকে গাড়ি দিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী পৌছানো হয়। সামাজিক দুরত্ব বজায় রাখতে বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করেন।

তাদের প্রত্যেককে চাল, ডাল, তেল, পিয়াজ আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দেওয়া হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন। এসময় উপস্থিত ছিলেন গোপিনাথপুর মানব কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ আকরাম খান, গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান এসএম মান্নান জাহাংগীর, ইউপি সদস্য নবী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মো.জসিম উদ্দিন,সাইফুর রহমান রিপন, ইয়াছিন সরকার, আমিরুল হক, ডা: রিপন কবির, মাইনুল ইসলাম বিল্লাল ও মামুন খান।

Facebook Comments Box

Posted ৮:৫৫ পিএম | সোমবার, ১৩ এপ্রিল ২০২০

The Daily Sarod |