শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

কসবায় ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে ৪১ হাজার টাকা জরিমানা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:46 pm

কসবায় ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে ৪১ হাজার টাকা জরিমানা

করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনায় নিত্যপন্যের দোকান ছাড়া অন্য সকল দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অমান্য করে ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে দোকান খোলা রাখায় হয়। সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখায় এক রড সিমেন্ট ব্যবসায়ীসহ তিন ব্যবসায়ীকে ৪১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে এই জরিমান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চারগাছ বাজারের রড-সিমেন্ট দোকানসহ কয়েকজন তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। এতে করে করোনা ভাইরাস সংক্রামিত হতে পারে। স্থানীয় লোকজন বিষয়টি কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমকে অবহিত করেন। নির্বাহী অফিসার মাসুদ উল আলম ঘটনাস্থলে পৌছে রড-সিমেন্ট ব্যবসায়ী রহুল আমিনকে সংক্রামক আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় হার্ডওয়ারি ব্যবসায়ী মানিক মিয়াকে একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন বাজারে পেয়াজঁ ব্যবসায়ী আলামিন মিয়া মূল্য তালিকা প্রদর্শন না করায় তাকে এক হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়াও নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খানের নেতৃত্বে উপজেলার গোপীনাথপুর, চন্ডিদ্বার ও জয়নগর বাজারে অভিযান চালানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ উল আলম বলেন, সরকারী নির্দেশনা ও সংক্রামক আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় উপজেলার চারগাছ বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সারা দেশেই এই আইন বলবৎ রয়েছে।

উপজেলার যে কোন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে নিত্যপন্যের দোকান ছাড়া অন্য কোনো দোকান কেউ খুললে সেখানেই হাজির হবে ভাম্যমান আদালত এবং সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ১০:৪৫ পিএম | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০

The Daily Sarod |