কসবা প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 9:48 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে (৩ মার্চ) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সকলের স্বতস্ফুর্ত উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশ তৈরি হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভ’ইয়া বকুল, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, কসবা থানা উপ-পরিদর্শক মো.বেলাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী সহ অন্যরা।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর প্রস্তুতি সভায় দিবসটি আনন্দঘন পরিবেশে উদযাপনের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.আবু ইউছুফ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সভাপতি এডভোকেট ইকবাল হোসেন, সৈয়দাবাদ আদর্শ সরকারী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.ইসহাক ভূইয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো.দেলোয়ার হোসেন, কসবা আদর্শ স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো.শফিকুল ইসলাম রঙ্গু ও কসবা পৌর আওয়ামী লীগ সভাপতি মো.হুমায়ুন কবির সহ অন্যরা।
এ ছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও বিভিন্ন মাদরাসার প্রধানগন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Posted ৯:৪৮ পিএম | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya