শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

কথা-কবিতা আর গানে স্মরণ করলো আবৃত্তিশিল্পি বৃষ্টি ও দোলাকে (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩০ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 9:54 pm

ব্রাহ্মণবাড়িয়ায় কথা-কবিতা আর গানে স্মরণ করা হয়েছে ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে মর্মান্তিকভাবে মৃত্যুবরণকারী আবৃত্তিশিল্পি বৃষ্টি ও দোলাকে। শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বৃষ্টি ও দোলার জন্য পংক্তিমালা অনুষ্ঠানের আয়োজন করেন। বাংলাদেশ ও ভারতের শিল্পি-সংগঠকদের সম্মিলিত এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন এর সভাপতিত্বে এসময় শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, নারী সংগঠক নন্দিতা গুহ, ত্রিপুরার বিশিষ্ট কবি কল্যান গুপ্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রাহ, শিশু নাট্যম সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার।

বৃষ্টি ও দোলাকে নিবেদন করে সঙ্গীত পরিবেশন করেন ত্রিপুরার বিশিষ্ট সঙ্গীতশিল্পি রীতা চক্রবর্ত্তী, শর্বানী দাশদত্ত।  নিবেদিত আবৃত্তি করেন তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক আবৃত্তিশিল্পি রোকেয়া দস্তগীরের নেতৃত্বে-তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা শীর্ষক বৃন্দ, আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্রের পরিচালক শারমীন সুলতানার নেতৃত্বে জাতির পিতাকে নিয়ে বৃন্দ এবং প্রবর্তক আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক নির্জয় হাসান সোহেলের নেতৃত্বে স্বাধীনতা নিয়ে বৃন্দ পরিবেশন করেন শিল্পিরা। কবি হুমায়ুন আজাদের কবিতা শুভেচ্ছা কবিতাটির সমবেত আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক বাছির দুলাল।

 

Facebook Comments Box

Posted ৯:৫৪ পিএম | শনিবার, ৩০ মার্চ ২০১৯

The Daily Sarod |