স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৮ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 10:03 pm
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগ। শুক্রবার বিকেলে শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজি খায়রুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন বাহার, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাসেল চৌধুরী, হাবিবুল্লাহ বিপ্লব, এহসানুল হক সৌরভ, যুগ্ন সাধারণ সম্পাদক সাহেদুল আলম জীবন, সাংগঠনিক সম্পাদক তানিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইকরামুল হাসনাত চৌধুরী।
সভা সঞ্চালনা করে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রায়হান।
সভায় বক্তারা বলেন, ব্যক্তি সমর্পকের উর্ধ্বে উঠে সকল স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনার নৌকা প্রতীককে আসন্ন উপজেলা নির্বাচনে জয়লাভ করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
Posted ১০:০৩ পিএম | শুক্রবার, ০৮ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya