স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৩ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 10:07 pm
গান, কবিতা আর কথা মালায় চমৎকার একটি সন্ধ্যা কাটল আখাউড়ায় মানুষদের। স্বেচ্ছায় রক্তদানে জন্য গড়ে উঠা সংগঠন “আত্মীয়” এর ব্যাতিক্রমি আড্ডা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলায় পরিনত হয়। ” মানুষ ও মুক্তির জয়গাঁথা” শিরোনামের এই আড্ডায় উঠে আসে স্বাধীনতা, মুক্তি এবং মানুষের জয়গান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবনের অডিটরিয়ামে সংগঠনের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তীর সঞ্চালনায় চতুর্থ আত্মীয় আড্ডায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মো: শাহ আলম, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম।
চমৎকার আবৃত্তি আর গানে হলভর্তি দর্শককে আবৃতি আর সংগীদে মাতিয়ে রাখেন ত্রিপুরার শক্তিমান আবৃত্তি শিল্পী এটিএন নিউজের উত্তর-পূর্ব ভারতের প্রতিনিধি শুভ্রজিৎ ভট্টাচার্য্য এবং সংগীতে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য ও ডা: গুলজার হোসেন উজ্জ্বল।
Posted ১০:০৭ পিএম | শনিবার, ২৩ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya