শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

আখাউড়ায় বাল্য বিবাহ-মাদককে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ২৩ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 10:59 pm

আখাউড়ায় বাল্য বিবাহ-মাদককে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদক, ইভটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিল হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী।

‘১৮-র আগে বিয়ে নয়, কুড়ির আগে সন্তান নয়’ এই স্লোগান নিয়ে শনিবার(২৩ মার্চ)  মাদক এবং বাল্য বিয়েকে লাল কার্ড দেখাল বিদ্যালয়ের প্রায় হাজারো শিক্ষার্থী।

একই সঙ্গে মেয়েরা ১৮ বছর এবং ছেলেরা ২১ বছরের আগে বিয়ে করবে না বলে শপথ বাক্য পাঠ করে। মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ করারও শপথ নিয়েছে তারা। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী।

সেচ্ছাসেবী সংগঠন ঝরাপাতার আয়োজনে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল সাড়ে ১১টার দিকে বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর-ই আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝরাপাতার সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. সাদ্দাম হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আখাউড়া থানার পরিদর্শক ( তদন্ত ) মো.আরিফুল আমিন, বিদ্যালয়ের অভিভাবক  প্রতিনিধি মো. শাহ আলম ও সেলিনা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, বাল্য বিয়ে প্রতিরোধ ও বন্ধে মানসম্পন্ন শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে মেয়েদের শিক্ষার ওপর বেশি জোর দিতে হবে। একই সঙ্গে মেয়েদের সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এই সময় ঝরাপাতার সকল সদস্য উপস্থিত ছিল।

Facebook Comments Box

Posted ১০:৫৯ পিএম | শনিবার, ২৩ মার্চ ২০১৯

The Daily Sarod |