জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 6:58 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তির নাম নাজিরুল ইসলাম (৩৫)। সে পেশায় এক ব্যাটারি চালিত অটো রিকশা চালক। এরআগে বুধবার রাত ২টার দিকে উপজেলা পল্লি বিদ্যুৎ অফিস এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজিরুল সদর উপজেলার সেন্দা গ্রামের আবু ছালেকের ছেলে। তিনি আখাউড়া উপজেলার নূরপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। এই ঘটনায় অজ্ঞাত আসামী করে নিহতের স্ত্রী মাহমুদা বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, নিহতের উরুতে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে নিহতের ব্যাটারি চালিত অটো রিকশাটি উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে হত্যার কারণ সহ বিস্তারিত জানা যাবে।
Posted ৬:৫৮ পিএম | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya