শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 11:57 pm

আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হতদরিদ্র গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক শাহগীর আলম তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে প্রধান করে তদন্ত কমিটিতে রাখা হয়েছে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এবং গণপূর্ত বিভাগের একজন উপ-বিভাগীয় একজন প্রকৌশলীকে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শাহগীর আলম জানান, আমরা মাঝে মাঝে নির্মাণাধীন আশ্রায়ণ প্রকল্প চেক করে থাকি। সেখানে গিয়ে আমরা কিছু অনিয়ম পেয়েছি। কিছু অনিয়মের পায়তারা যারা করতে চাচ্ছিল, শুরুতে আমরা শনাক্ত করে ফেলেছি। এসব সংশোধন করে ঘর গুলো ঠিক করা হবে।

তিনি আরও বলেন, যাদের দায়দায়িত্ব আছে তারা কেন যথাযথ ভাবে করে নাই, এই বিষয়টি তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং ফৌজদারি মামলা করা হবে প্রশাসন সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ আখাউড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে রাজমিস্ত্রী সাথে নিয়ে ডিসি, ধরলেন অনিয়ম

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকল্প পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক ব্যাপক অনিয়ম পেয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজের পুরোপুরি তদারকিতে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার। আর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঠিকাদার নুরুজ্জামান ভূইয়াকে আশ্রায়ণ প্রকল্পের ১৬৯টি ঘরের কাজ দেন ইউএনও।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এ সময় তিনি রাজমিস্ত্রী ও সহকারি সাথে নিয়ে যান। এসময় তিনি কাজের সঠিকতা যাচাই করতে গ্রেড ভিম, পিলার, লিন্টারের কিছু অংশ ভেঙে ভেঙে দেখেন। এসময় দেখতে পান, সঠিক মাপের রড দেওয়া হয়নি। রড কম দেওয়া হয়েছে। নির্দিষ্ট দূরত্বে রডের রিং না দিয়ে অতিরিক্ত দূরে দেওয়া হয়েছে। এছাড়া ইট, বালি, সিমেন্টেও কিছু ত্রুটি পাওয়া গেছে। এসব কারণে আশ্রয়ণ প্রকল্পের ৭টি স্থানের ১৪২টি নির্মাণাধীন ঘরের মধ্যে ৮৮টি ঘরের কাজ বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসক। এসময় তিনি ইউএনও, অ্যাসিল্যান্ড ও পিআইওকে ভৎর্সনা করেন।

 

Facebook Comments Box

Posted ১১:৫৭ পিএম | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

The Daily Sarod |