শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে রাজমিস্ত্রী সাথে নিয়ে ডিসি, ধরলেন অনিয়ম

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 9:21 pm

আখাউড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে রাজমিস্ত্রী সাথে নিয়ে ডিসি, ধরলেন অনিয়ম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম পেয়েছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার প্রকল্প পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক ব্যাপক অনিয়ম পেয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি এই ঘটনায় ৩সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজের পুরোপুরি তদারকিতে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার। আর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঠিকাদার নুরুজ্জামান ভূইয়াকে আশ্রায়ণ প্রকল্পের ১৬৯টি ঘরের কাজ দেন ইউএনও।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এ সময় তিনি রাজমিস্ত্রী ও সহকারি সাথে নিয়ে যান। এসময় তিনি কাজের সঠিকতা যাচাই করতে গ্রেড ভিম, পিলার, লিন্টারের কিছু অংশ ভেঙে ভেঙে দেখেন। এসময় দেখতে পান, সঠিক মাপের রড দেওয়া হয়নি। রড কম দেওয়া হয়েছে। নির্দিষ্ট দূরত্বে রডের রিং না দিয়ে অতিরিক্ত দূরে দেওয়া হয়েছে। এছাড়া ইট, বালি, সিমেন্টেও কিছু ত্রুটি পাওয়া গেছে। এসব কারণে আশ্রয়ণ প্রকল্পের ৭টি স্থানের ১৪২টি নির্মাণাধীন ঘরের মধ্যে ৮৮টি ঘরের কাজ বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসক। এসময় তিনি ইউএনও, অ্যাসিল্যান্ড ও পিআইওকে ভৎর্সনা করেন।

একজন ঠিকাদারকে দিয়ে ১৬৯টি ঘরের কাজ দেওয়ার বিষয়টি স্বীকার করে ইউএনও রুমানা আক্তার বলেন, কিছু কাজে অনিয়ম হওয়ায় জেলা প্রশাসক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আমি, সদস্য সচিব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী। তিনিই কাজের মনিটরিং করছেন। অনিয়মের বিষয়ে আমাকে কখনও কোন তথ্য জানাননি। ঠিকাদার নুরুজ্জামান ভূইয়া এবং আক্তার মাস্টার কাজ করেছে। তারাও যে কাজ খারাপ করবে তা ভাবতে পারিনি।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঠিকাদার নুরুজ্জামান ভূইয়া বলেন, আমি শুধু মালামাল সরবরাহ করেছি। চাহিদা অনুযায়ী ইট, বালু ও সিমেন্ট দেওয়ার পর আমাদের টাকা সাথে সাথে পরিশোধ করে দিয়েছে। কাজ করেছে ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমার কাজ করার সুযোগ নেই।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী’র মুঠোফোনে কল দেওয়া হলে সাংবাদিক পরিচয় জানার পর ব্যস্ততার কথা বলে লাইন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. শাহগীর আলম সাংবাদিকদেরকে জানান, আশ্রয়ণ প্রকল্প নিয়ে কোনো ধরণের অনিয়ম মেনে নেওয়া হবে না। এ বিষয়ে কোনো কর্মকর্তার অনিয়ম গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১১:৪৪ পিএম | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

The Daily Sarod |