শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আইপিএলের নিলামে হাজার ক্রিকেটার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 9:59 pm

আইপিএলের নিলামে হাজার ক্রিকেটার

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে আলো ঝলমলে আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অর্থের ঝনঝনানিতে বিশ্বে অদ্বিতীয় এই টি-টুয়েন্টি ক্রিকেট লিগটি। চলতি মাসের ১৮ তারিখ শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বাদশ আসরের নিলাম। এই নিলামের জন্য নাম লিখিয়েছেন বিভিন্ন দেশের হাজারের বেশি ক্রিকেটার। যার মধ্যে বাংলাদেশের রয়েছে ১০ জন ক্রিকেটার।

এরই মধ্যে দল কিছুটা গুছিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার কাজ শেষ। সব দল মিলিয়ে খালি আছে ৭০ জনের জায়গা। আর এই ৭০ জনের জায়গা নিতে নিলামে নাম লিখিয়েছেন ১০০৩ জন ক্রিকেটার।

এর মধ্যে ৭৭১ জন ভারতীয় ক্রিকেটার এবং অভারতীয় ২৩২ জন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এমন ক্রিকেটার আছেন ৮০০ জন, যার মধ্যে ভারতেরই ৭৪৬ জন।

অভারতীয়দের মধ্যে আইপিএলের এবারকার নিলামে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি খেলোয়াড় নাম লিখিয়েছেন। দেশটির মোট ৫৯ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। এর পরে আছে অস্ট্রেলিয়া (৩৫ জন), ওয়েস্ট ইন্ডিজ (৩৩ জন), শ্রীলঙ্কা (২৮ জন), আফগানিস্তান (২৭ জন), নিউজিল্যান্ড (১৭ জন), ইংল্যান্ড (১৪ জন), বাংলাদেশ (১০ জন) ও জিম্বাবুয়ে (৫ জন)।

এছাড়া হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতের একজন করে খেলোয়াড় নিলামে নাম লিখিয়েছেন। তবে তালিকার ক্রিকেটারদের নাম এখনও প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ। সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ৯:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |