শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আইপিএলের ইতিহাসে দামি ক্রিকেটার বিরাট কোহলি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 1:43 pm

আইপিএলের ইতিহাসে দামি ক্রিকেটার বিরাট কোহলি

আইপিএলের ইতিহাসে সম্ভবত দামি ক্রিকেটার বিরাট কোহলি। শুধু কোহলি নন, দেখে নেয়া যাক এখন পর্যন্ত আইপিএলের কয়েকজন দামি ক্রিকেটার কারা-

বিরাট কোহলি : ২০১৮ সালে বাঙ্গালোর তাকে কিনেছিল রেকর্ড ১৭ কোটি রুপি দিয়ে। এখন পর্যন্ত এটাই যে কোনো ক্রিকেটারের জন্য এই টি ২০ টুর্নামেন্টের ঘোষিত সর্বোচ্চ মূল্য।

যুবরাজ সিং : এ বছরের নিলামে প্রথমবার দল না পাওয়া যুবরাজকে ২০১৫ সালে ১৬ কোটি রুপি দিয়ে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস।

রোহিত শর্মা : তালিকায় তিন নম্বরে রয়েছেন এই হিটম্যান। টি ২০ এবং একদিনের ম্যাচে ভারতের অন্যতম ভরসা রোহিত। ২০১৮ সালে রোহিতকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছিল ১৫ কোটি রুপিতে।

এমএস ধোনি : দামের দিক থেকে ‘মিস্টার কুল’ খুব একটা পিছিয়ে নেই। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস ১৫ কোটি রুপি দিয়ে কেনে ধোনিকে।

ঋষভ পন্ত : ধোনির শূন্যতা পূরণ করবেন বলে মনে করা হচ্ছে। দিল্লি ডেয়ারডেভিলস গত বছর ১৫ কোটি রুপি দিয়ে কিনেছিল বাঁ-হাতি পন্তকে।

বেন স্টোকস : আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। ২০১৭ সালে এই অলরাউন্ডারকে সাড়ে ১৪ কোটি রুপি দিয়ে কিনেছিল পুনে।

দিনেশ কার্তিক : টি ২০ ফরম্যাটের অন্যতম সফল ক্রিকেটার। বর্তমানে নাইটদের অধিনায়ক। ২০১৪ সালে কার্তিককে সাড়ে ১২ কোটি রুপি দিয়ে কিনেছিল দিল্লি।

Facebook Comments Box

Posted ১:৪৩ পিএম | রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |