আশুগঞ্জ সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০ সর্বশেষ আপডেট : ১০:০৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লাইসেন্সের মেয়াদ না থাকায় দুটি ইট ভাটাকে এক লক্ষ টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রােববার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুরে এই অভিযান চালানাে হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মাে. নাজিমুল হায়দারের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাে. নাজিমুল হায়দার জানান, রােববার সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে এমএসবি ও আরএসপি নামে দুটি ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় দুটি ইটভাটায় লাইসেন্সের মেয়াদ না থাকায় ইটভাটা প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা মােতাবেক দুটি ইট ভাটাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জড়িমানা করা হয়েছে।
তিনি আরাে জানান, এই ধরনের ইটভাটা যতগুলাে আছে পর্যায়ক্রমে সবগুলােতে অভিযান চালনা হবে।
-রাফি/মামুন/-

Posted ১০:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর