শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে র‍্যাবের অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 7:34 pm

বিজয়নগরে র‍্যাবের অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‍্যাবের অভিযানে গাঁজা, স্কফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার লক্ষীপুরে অভিযান চালিয়ে তাদের মাদক গুলো সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে মোঃ নাসির (২৭) ও উপজেলার আদমপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে ইমন মিয়া (২১)।এসময় তাদের কাছ থেকে দুই কেজি, ১৫ বোতল স্কফ সিরাপ ও ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

রোববার সন্ধ্যায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৩৪ পিএম | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০

The Daily Sarod |